রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনের একটি আমগাছের নিচে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত থানার বাইরে থেকে ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |