রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার সদস্যসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উত্তরা পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যরা হলেন কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪) এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মজুমদার (৩৪)।
ডিএমপির মিডিয়া উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সালাউদ্দিন খান হীরাকে গ্রেফতার করা হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখ এবং রাত পৌনে ৮টার দিকে ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে থেকে শাহাদাত খানকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে রিপন মজুমদারকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নান্নু শেখ ও সালাউদ্দিন খান হীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতেন। এসব কর্মকাণ্ডের ছবি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করতেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বুধবার সন্ধ্যায় উত্তরার ৬ নম্বর সেক্টরে পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ফাহিম, মোহাম্মদ মাফুজুর রশিদ লাবিব (১৯) এবং মাহি বি চৌধুরী রাতুল (২০)।
ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |