| বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রেলপথ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 15-11-2026 ইং
  • 69728 বার পঠিত
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রেলপথ
ছবির ক্যাপশন: গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

পরে বলাকা এক্সপ্রেসের ইঞ্জিনের সহায়তায় বিকল ট্রেনটি সরিয়ে নেওয়া হলে ওই পথে রেল চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার মাহমুদুল হাসান জানান, রোববার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে জামালপুর কমিউটার-৫১ ট্রেনটি ছেড়ে যায়। জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে গেলে ওই পথে অন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, এ সময় জারিয়া-ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটিও ওই এলাকায় আটকা পড়ে। পরে বলাকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে এনে বিকল জামালপুর কমিউটার-৫১ ট্রেনটিকে সরিয়ে নেওয়া হয়। এতে রেললাইন সচল হলে বলাকা এক্সপ্রেসও নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

ইঞ্জিন বিকলের কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের সাময়িক দুর্ভোগে পড়তে হয়।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency