| বঙ্গাব্দ

আসিফ মাহমুদকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠানোর কথা বললেন তারেক রহমান

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 15-11-2026 ইং
  • 69905 বার পঠিত
আসিফ মাহমুদকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠানোর কথা বললেন তারেক রহমান
ছবির ক্যাপশন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তারেক রহমান লিখেছেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগেরবার তো এপিসিতে করে পালায় আসছিল।’

এর আগে একই দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতির উন্নতি করতে না পারলে তাঁকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনও আসিফ মাহমুদকে অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘটনা স্মরণ করিয়ে দেন।

নিজের পোস্টে রাশেদ খাঁন লেখেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে চারজন আওয়ামী লীগ সমর্থক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন এবং অনেকে আহত হন।

তিনি আরও লেখেন, বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও নিহত হোক, তা চায় না। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তাঁর ভাষ্য, একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency