প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
জোহানেসবার্গে প্রথম দিনের দ্বিতীয় সেশনেও বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তবে সেই ধাক্কা সামলে তাওহীদ হৃদয় ও লিটন দাসের দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী বাংলাদেশ।
চা-বিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৩ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান। ১২৬ বলে ৭টি চারের সাহায্যে ৬৬ রান করে অপরাজিত রয়েছেন তাওহীদ হৃদয়। অন্য প্রান্তে ৫২ বলে ৪টি চারের সাহায্যে ৩০ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৬৩ রান।
মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে ৬৭ রান করা তানজিদ হাসান তামিম এবং রানের খাতা না খুলতে পারা মুশফিকুর রহিমকে পরপর দুই বলে ফিরিয়ে বাংলাদেশকে আবারও বিপদে ফেলেন রাবাদা।
এই পারফরম্যান্সের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৮তমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন দক্ষিণ আফ্রিকার এই গতিময় পেসার।
তবে রাবাদার সেই আক্রমণের পর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ৯৩ রান যোগ করেন সফরকারীরা।
তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং এবং লিটন দাসের দৃঢ়তায় দিনটির শেষ সেশনের আগে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এখন এই জুটি কতটা বড় সংগ্রহ গড়ে তুলতে পারে, সেটিই দেখার বিষয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |