মধ্যপ্রাচ্যে টানা ৩৫৭ দিনের সামরিক অভিযান শেষ করে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো ঘাঁটিতে ফিরেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়ান্স। তবে জাহাজটি দেশে ফেরার দিনই এর দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে ইরান। গত শুক্রবার (১৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে লেখা হয়, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’ এ ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
ইরানের প্রকাশিত ছবিতে থাকা দুই মার্কিন কর্মকর্তা হলেন ইউএসএস স্প্রুয়ান্সের কমান্ডিং অফিসার লেই আর. টেট এবং এক্সিকিউটিভ অফিসার জেফরি ই. ইয়র্ক।
ইরানের অভিযোগ, এই দুই কর্মকর্তার নির্দেশনায় দেশটির মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ১৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তেহরান।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ৩৫৭ দিনের সামরিক অভিযানে ইউএসএস স্প্রুয়ান্স ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি ইরানের ড্রোন ও জাহাজ ধ্বংসের অভিযানেও অংশ নিয়েছে যুদ্ধজাহাজটি।
ইরানের পক্ষ থেকে দুই মার্কিন কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনাটি এমন সময়ে ঘটল, যার মাত্র এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কঠোর বার্তা দিয়েছিলেন।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে, তাহলে দেশটির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে।
পররাষ্ট্রনীতি বিশ্লেষক বেনহাম বেন তালেবলুর মতে, ইরানের এই প্রকাশ্য হুমকিকে হোয়াইট হাউস ও পেন্টাগনের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন:
প্রতিবেদন অনুযায়ী, এসব কর্মকর্তা নিজেদের বাসস্থান ছেড়ে সামরিক ঘাঁটি কিংবা অধিক নিরাপদ আবাসনে অবস্থান নিয়েছেন।
এ পরিস্থিতি নিয়ে ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপাত্মক মন্তব্য করেছে। তাদের বক্তব্য, মার্কিন কর্মকর্তারা ভয়ে এখন বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের জবাবে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে হামলা চালায়, তাহলে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে তেহরান।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা পরোক্ষ সংঘাত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য প্রাণনাশের হুমকি এবং পাল্টাপাল্টি সামরিক সতর্কবার্তার পর্যায়ে পৌঁছেছে।
ইউএসএস স্প্রুয়ান্সের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তনের পরও ইরানের সঙ্গে দেশটির বিরোধ কমার কোনো ইঙ্গিত এই ঘটনায় পাওয়া যাচ্ছে না। একদিকে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার, অন্যদিকে ইরানের পক্ষ থেকে ইউরোপে মার্কিন সামরিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের উত্তেজনা অব্যাহত রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |