ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতী নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সোমবার (১৬ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজনে অংশ নেয় ছোট-বড় ১০টি নৌকা। মাঝিদের ছন্দময় বৈঠা চালানো, জারি-সারি গান এবং ‘হেইও হেইও’ ধ্বনিতে উৎসবমুখর হয়ে ওঠে নদীর দুই তীর।
তেলেঙ্গা, আগলা, মাইলাইল ও কৈলাইল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই নদীর পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সের মানুষ।
সোমবার বিকাল ৩টায় কোমরগঞ্জ বাহ্রা সেতু এলাকা থেকে নৌকাবাইচ শুরু হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো প্রায় দুই কিলোমিটার নদীপথ অতিক্রম করে তেলেঙ্গা এলাকায় গিয়ে গন্তব্যে পৌঁছায়।
প্রতিটি নৌকায় মাঝিদের বৈঠা চালানোর ছন্দ এবং সম্মিলিত কণ্ঠের ‘হেইও হেইও’ ধ্বনি প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তোলে।
নৌকাবাইচ ঘিরে সকাল থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায়। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে নদীর দুই পাড়ে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।
দূরদূরান্ত থেকে মানুষ বিভিন্নভাবে প্রতিযোগিতা উপভোগ করতে আসেন। কেউ হেঁটে, কেউ মোটরসাইকেল, ইজিবাইক ও অটোরিকশায় করে নদীর পাড়ে পৌঁছান। আবার অনেকে ট্রলার ও ছোট নৌকায় চড়ে নদীর মাঝখান থেকেও বাইচ দেখেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো সাজানো হয়েছিল বর্ণিল রঙে। মাঝিদের জারি-সারি গান, বৈঠার ছন্দ এবং দর্শকদের করতালি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
নৌকাগুলো সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাড়ের দর্শকদের মধ্যে বাড়তে থাকে উচ্ছ্বাস। অনেকেই স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
ইছামতী নদীর এ নৌকাবাইচকে কেন্দ্র করে স্থানীয় এলাকাগুলোতে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। ছোট-বড় ১০টি নৌকার অংশগ্রহণ এবং বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।
মাঝিদের গান, বৈঠার ছন্দ ও দর্শকদের উচ্ছ্বাসে শেষ হয় নবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |