| বঙ্গাব্দ

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি বিভাগের কর্মী গ্রেফতার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 17-11-2026 ইং
  • 231140 বার পঠিত
সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি বিভাগের কর্মী গ্রেফতার
ছবির ক্যাপশন: সাতক্ষীরা সদর হাসপাতাল

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি বিভাগের কর্মী গ্রেফতার

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা করাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক নারী। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মো. মাহমুদুল হাসান (২৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত মাহমুদুল হাসান ওই এলাকার নজরুল ইসলাম ও রেবা দম্পতির ছেলে। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি পরীক্ষা করানোর জন্য সোমবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে যান ওই নারী। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগ থেকেও একই কথা জানানো হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় মাহমুদুল হাসান ওই নারীকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। এরপর পরীক্ষার জন্য প্রস্রাবের নমুনা সংগ্রহ করে আনতে বলেন। নমুনা নিয়ে ফিরে এলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই নারী কক্ষে প্রবেশ করার পর মাহমুদুল হাসান দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে তার চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

পরে বাড়িতে ফিরে স্বামীকে পুরো ঘটনা জানান ওই নারী। এরপর তার স্বামী খোঁজখবর নিয়ে স্ত্রীকে থানায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেফতার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম জানান, ঘটনার বিষয়ে তারা আগে অবগত ছিলেন না। মঙ্গলবার দুপুরে বিষয়টি জানতে পেরেছেন। চাকরিবিধি অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতি: এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলার পর অভিযুক্ত হাসপাতালকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency