| বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিএনপি এমপির হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-11-2026 ইং
  • 103824 বার পঠিত
গোপালগঞ্জে বিএনপি এমপির হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলার অভিযোগ।

গোপালগঞ্জ-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন ‘আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ শহরের ওই হাসপাতালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক পৌর যুবলীগ নেতা ওমর ফারুকের নেতৃত্বে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা হাসপাতালটিতে হামলা চালান। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে হাসপাতালের ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভেতরের আসবাবপত্র আগুনে পুড়ে যায়।

এ বিষয়ে সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আমার হাসপাতালে ককটেল বিস্ফোরণ, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় হাসপাতালে অনেক রোগী ছিল। যুদ্ধের সময়ও কেউ হাসপাতালে আক্রমণ করে না।’

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency