মৌলভীবাজারের রাজনগরে অটোরিকশাচালক মোছব্বির মিয়া হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের ১৮ বছর পর বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জুড়ী উপজেলার ভোগপাড়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে তাজুল ইসলাম, জুড়ী স্টেশন রোডের বশির আহমদের ছেলে টিপু আহমদ, বেলাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে ফরমুজ মিয়া এবং চম্পকলতা গ্রামের আব্দুল মতলিবের ছেলে নুরুদ্দিন।
পলাতক দুই আসামি হলেন বেলাগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে বশির আহমদ ওরফে বসু এবং কন্টিনালা এলাকার আব্দুল হামিদের ছেলে খোরশেদ মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের আত্তর মিয়ার ছেলে মোছব্বির মিয়া (২০) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
পরদিন ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকার একটি আকাশমণি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সেটি মোছব্বির মিয়ার বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় অটোরিকশার মালিক ও রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের ইয়াছিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজনগর থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী সময়ে বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |