চট্টগ্রামের সাতকানিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাতেমা তুজ জোহরা চৌধুরী তারিন (২৬) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তারিন সাতকানিয়া সদর ইউনিয়নের করাইয়ানগর এলাকার বাসিন্দা। তিনি বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজম খান চৌধুরীর মেয়ে। দাখিল, আলিম, ফাজিল ও কামিল—চারটি পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।
তারিনের চাচা ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে সাতকানিয়ার আশশেফা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, তারা সাতকানিয়ার কেরানীহাট এলাকার ঢেমশা রোডে একটি ভাড়া বাসায় থাকতেন। মূলত সেখান থেকেই তারিন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |