ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে ‘এআই ইন অ্যাডভান্সড জার্নালিজম অ্যান্ড ওয়ার্কশপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
এআই প্রশিক্ষক ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ওবায়দুর রহমান (রবিন রাফান) কর্মশালাটি পরিচালনা করেন। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি অমিত হাসান রবিন।
প্রশিক্ষণে ডিজিটাল সাংবাদিকতা ও কনটেন্ট তৈরিতে আধুনিক এআই টুলসের ব্যবহারিক দিকগুলো হাতে-কলমে তুলে ধরা হয়। শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় টেক্সট থেকে স্ক্রিপ্ট, ছবি, ভিডিও, গান ও ভয়েস তৈরি এবং ছবি ও ভিডিওর মানোন্নয়নের বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারেন।
কর্মশালায় রবিন রাফান বলেন, কনটেন্ট ক্রিয়েশন বর্তমানে কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র। এআইয়ের সঠিক ব্যবহার জানা থাকলে কম সময় ও কম খরচে মানসম্মত কনটেন্ট তৈরি করা সম্ভব।
তিনি আরও জানান, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের গণমাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে বাস্তব ধারণা দিতে এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |