নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২১ আগস্ট ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামী রোববার (২৪ আগস্ট) রোডম্যাপ প্রকাশ করা হতে পারে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
সানাউল্লাহ জানান, রোডম্যাপ নিয়ে আলোচনার কাজ শুরু হয়েছে। বিষয়টি বিস্তৃত হওয়ায় একদিনেই চূড়ান্ত করা সম্ভব নাও হতে পারে। তাই রোববার বা সোমবার পর্যন্ত সময় লাগতে পারে।
তিনি বলেন, “কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
আজ দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ইসি জানিয়েছিল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের সংখ্যা হবে প্রায় ৪৫ হাজার। পাশাপাশি ২৪–২৭ আগস্ট সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |