| বঙ্গাব্দ

প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে দেখা হলো অনিল কাপুরের

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 130720 বার পঠিত
প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে দেখা হলো অনিল কাপুরের
ছবির ক্যাপশন: প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বলিউড অভিনেতা অনিল কাপুর।

বলিউড অভিনেতা অনিল কাপুরের সঙ্গে আবারও সাক্ষাৎ হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। প্যারিসে অনুষ্ঠিত এই সাক্ষাতে শিল্প, সংস্কৃতি, সিনেমা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি ও স্থাপত্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন অনিল কাপুর। এ সময় ম্যাক্রোঁর সঙ্গে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।

পোস্টে অনিল কাপুর লেখেন, ভারতে প্রথমবার ম্যাক্রোঁর সঙ্গে দেখা হওয়ার সময় তাদের কথোপকথন এতটাই সাবলীল ছিল যে মনে হয়েছিল, যেন বহুদিনের পরিচয়। প্যারিসে আবার দেখা হওয়ার পরও সেই আন্তরিকতা অনুভব করেছেন তিনি।

অনিল কাপুর আরও জানান, ম্যাক্রোঁর কার্যালয়ে তারা নেপোলিয়নের সময়কার বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেছেন। ইতিহাসের শিক্ষা থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী কেমন হবে, তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

ম্যাক্রোঁর আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অনিল কাপুর তাকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। পাশাপাশি ভবিষ্যতে ভারতে তাকে স্বাগত জানানোর প্রত্যাশাও ব্যক্ত করেন এই বলিউড অভিনেতা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency