| বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক, মালিক আটক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 11772 বার পঠিত
নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক, মালিক আটক
ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক,

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের শরীর ঝলসে গেছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকার একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন রঞ্জিত ও পাশা। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার পর রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন দেখা যায়। পরে সেখান থেকে ওই দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান নূর।

এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় দুই রোগী হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে (ইনহেলেশন ইনজুরি)। তাদের হাসপাতালে ভর্তি করে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency