চোরাগোপ্তা হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল ফুটিয়ে অতীতে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সারা দেশে নাশকতা, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। গোপালগঞ্জে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে থানায় অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের দুজন সংসদ সদস্যের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া নড়াইলে দুজন এবং ফরিদপুরে একজনসহ আমাদের তিনজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে তাণ্ডব চালানোর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। সরকার এত দিন চরম ধৈর্য, সংযম ও সহনশীলতার পরিচয় দিয়েছে। অতীতে গুম, খুন ও ক্রসফায়ারের মতো মানবতাবিরোধী অপরাধ হলেও বর্তমান সরকার এখন পর্যন্ত একটি গুলিও ছোড়েনি। থানা লুট ও মানুষ হত্যার পরও পুলিশ ধৈর্য ধরেছে।
ধৈর্যের সীমা শেষ হয়েছে জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে ‘এনাফ ইজ এনাফ’—অনেক হয়েছে, আর ধৈর্য নয়। এখন থেকে আইন প্রয়োগকারী সংস্থা ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে সব সন্ত্রাস ও নাশকতা দমন করা হবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, অ্যাডভোকেট আব্দুল বাছেদ, একেএম গোলাম কামাল, দ্বীন মোহাম্মদ দিপু, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |