| বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 10-11-2026 ইং
  • 47924 বার পঠিত
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
ছবির ক্যাপশন: টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা

সম্পূর্ণ সংবাদ প্রতিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে। মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী এ ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন।

ফেসবুক ভিডিওতে যা দেখা গেছে

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে সুজন মোল্লাসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়ায় হবে না।’

ভিডিওতে পরে তাদের ব্যাংকের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করতেও দেখা যায়।

ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য

গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ জানান, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা বাইরে কাজ করছিলেন। দুপুরে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে তারা অফিসে আসেন।

তিনি বলেন, কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি। যারা এ ঘটনা ঘটিয়েছেন, তারাই আবার ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন।

পুলিশের বক্তব্য

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency