প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
আত্মজীবনীতে হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে আপত্তিকর ও তথ্যগতভাবে ভুল মন্তব্য করার অভিযোগে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বইয়ের সংশ্লিষ্ট অংশ সংশোধন এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সাভারকরের ছোট ভাই নারায়ণ দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকরের পক্ষে আইনজীবী সংগ্রাম কোলহতকর এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে অভিযোগ করা হয়েছে, সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর ২০১ ও ৪৪৩ নম্বর পৃষ্ঠায় সাভারকরকে নিয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য তুলে ধরা হয়েছে। এসব বক্তব্য সাভারকর ও তার উত্তরসূরিদের সম্মান ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হয়েছে।
বইটির ২০১ নম্বর পৃষ্ঠায় ইন্দিরা গান্ধীর শাসনামলে জারি করা জরুরি অবস্থার প্রসঙ্গে সাভারকরের উল্লেখ রয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস নেতারা কারাবরণ ও নির্যাতনের শিকার হলেও সাভারকরের মতো নেতারা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তার অনুসারীরা গুপ্তচরবৃত্তিতে যুক্ত ছিলেন। ওই অংশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও হিটলারের প্রসঙ্গও উঠে এসেছে।
এ ছাড়া বইয়ের ৪৪৩ নম্বর পৃষ্ঠায় হিন্দু-প্রাধান্যসম্পন্ন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার সঙ্গে সাভারকরের রাজনৈতিক মতাদর্শের যোগসূত্র তুলে ধরা হয়েছে।
সাত্যকি সাভারকর জানিয়েছেন, তিনি বইটি নিষিদ্ধ করার পক্ষে নন। তবে বইয়ে উল্লিখিত বক্তব্যের পক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়েছেন। অন্যথায় নির্ধারিত ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট অংশ সংশোধন করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
এ ঘটনায় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |