| বঙ্গাব্দ

১০ মিনিটে তিন গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সার জয় নয়া দিগন্ত অনলাইন প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০: ০৯

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 24-11-2026 ইং
  • 157284 বার পঠিত
১০ মিনিটে তিন গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সার জয় নয়া দিগন্ত অনলাইন প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০: ০৯
ছবির ক্যাপশন: অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সার জয় নয়া দিগন্ত অনলাইন প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০: ০৯

দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

প্রথম সাত মিনিটেই দুই গোল হজম, এরপর পেনাল্টি মিস—বার্সেলোনার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কাতালানরা।

একাধিক সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে তিন গোল করে দারুণ জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। রোববার কাম্প ন্যুতে লা লিগার রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক বার্সেলোনা।

ম্যাচের প্রথম সাত মিনিটেই তাজন বুকানান ও তানি ওলুসেয়ির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ১৯৮১ সালের নভেম্বরের পর এই প্রথম লিগ ম্যাচের প্রথম সাত মিনিটে দুই গোল হজম করল বার্সেলোনা।

দুই গোল খেয়ে যেন ঘুরে দাঁড়ানোর তাগিদে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করলেও শুরুতে প্রতিপক্ষ গোলরক্ষকের বড় পরীক্ষা নিতে পারেনি তারা। তবে দ্রুতই বড় সুযোগ পায় স্বাগতিকরা।

২০তম মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া ইয়ামালকে আটকাতে ফাউল করেন ওলুসেয়ি। ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তরুণ তারকা।

স্পট কিক নেওয়ার জন্য বল জায়গায় রাখার সময় বাতাসে সেটি নড়ে যায়। এতে হয়তো ইয়ামালের মনোযোগেও বিঘ্ন ঘটে। পরে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। বল পোস্টে লেগে বাইরে চলে যায়।

৩৬তম মিনিটে আবারও হতাশ করেন ইয়ামাল। সবার আগে ডি-বক্সে ঢুকলেও সিদ্ধান্ত নিতে মুহূর্তের দেরি করে ফেলেন তিনি। পরে নেওয়া শট প্রতিপক্ষের পায়ে লেগে বাইরে চলে যায়। দুই মিনিট পর রাফিনিয়াও হতাশ করেন। ইয়ামালের দারুণ পাস পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৫৩তম মিনিটে পরপর দুটি সুযোগ পেলেও স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি বার্সেলোনা। তবে ৫৭তম মিনিটে আর হতাশ হতে হয়নি তাদের। র-এর ক্রসে হেড করে ব্যবধান কমান মার্টিন। তাতে প্রাণ ফিরে পায় কাম্প ন্যুর গ্যালারিও।

চার মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সের ডান দিক থেকে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে অন্য পাশে বল বাড়ান ইয়ামাল। সেখান থেকে সহজেই বল জালে পাঠান ফেরমিন লোপেজ।

এর ছয় মিনিট পরই ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় বার্সেলোনা। এরিক গার্সিয়ার ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

যোগ করা সময়ে রাফিনিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নাভারো। ফলে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সাবাহর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency