| বঙ্গাব্দ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের প্রমাণ পেল দুদক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 6426 বার পঠিত
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের প্রমাণ পেল দুদক
ছবির ক্যাপশন: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের প্রমাণ পেল দুদক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) রোগী হয়রানি, ইসিজি ও ইকো পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়, সরকারি রাজস্ব আত্মসাৎ এবং ওষুধের মজুত ও পণ্য কেনাকাটায় ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে দুদক কুমিল্লার একটি এনফোর্সমেন্ট দল হাসপাতালটিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের তথ্য পায়।

দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।

দুদক সূত্র জানায়, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করা হয়। এতে সবচেয়ে বেশি অনিয়মের চিত্র উঠে আসে কার্ডিওলজি বিভাগের ইসিজি কার্যক্রমে।

অভিযোগ অনুযায়ী, সেখানে দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিটি ইসিজির বিপরীতে রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নিলেও নিয়মিত রশিদ দিতেন না। তিনি সাদা কাগজে টোকেনের মাধ্যমে হিসাব রাখতেন এবং দিন শেষে নিজের সুবিধামতো ৩০ থেকে ৫০ জন রোগীর নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত করতেন।

দুদকের পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে এলেও রেজিস্টারে মাত্র ৪০ থেকে ৪৫ জনের নাম লেখা হতো। বাকি রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব সরকারি রেকর্ডে পাওয়া যায়নি। এ সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রশিদ বই উদ্ধার করা হয়। পাশাপাশি রোগীদের ইসিজি প্রতিবেদন ও রেজিস্টার যাচাই করে ব্যাপক অসংগতি পাওয়া যায়।

অন্যদিকে, ইকো কার্ডিও রুমে সরকারি নির্ধারিত ২০০ টাকা ফির অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযানে দেখা যায়, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দেওয়া রোগীদের তাৎক্ষণিক ইকো পরীক্ষা করানো হচ্ছে। অথচ সাধারণ রোগীদের দুই থেকে চার দিন পর পরীক্ষার তারিখ দেওয়া হচ্ছে।

হাসপাতালের বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করেও বাস্তব মজুতের সঙ্গে হিসাবের গরমিল পাওয়া যায়। মন্টিলুকাস্ট ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ এক হাজার পাতার ঘাটতি রয়েছে।

কেন্দ্রীয় ওষুধ স্টোরেও বড় ধরনের অসংগতি শনাক্ত করেছে দুদক। স্টোরকিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে মজুত যাচাই করে দেখা যায়, একটি ওষুধের রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও এসকেএফ ব্র্যান্ডের ১৪ হাজার ৩১৮টি এবং বিকন ব্র্যান্ডের ৩ হাজার ২৯১টিসহ মোট ১৭ হাজার ৬০৯টি পাওয়া যায়। বাকি ৬ হাজার ৬৫৬টি ওষুধের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি স্টোরকিপার।

এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency