| বঙ্গাব্দ

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম ঘোষণা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 42145 বার পঠিত
২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম ঘোষণা
ছবির ক্যাপশন: আমেরিকার আয়োজক দেশের নাম ঘোষণা

২০২৮ কোপা আমেরিকাও যুক্তরাষ্ট্রে, টানা দ্বিতীয়বার আয়োজন

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটি আয়োজন করতে যাচ্ছে দেশটি।

২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এতে দক্ষিণ আমেরিকার ১০টি দলের সঙ্গে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ছয়টি দল অংশ নেবে। ২০২৭ সালের গোল্ড কাপের মাধ্যমে কনকাকাফের দলগুলো কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করবে।

২০২৪ সালে সর্বশেষ কোপা আমেরিকা আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। সেবার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এর আগে ২০১৬ সালেও টুর্নামেন্টটি আয়োজন করেছিল দেশটি। সেবার চতুর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি বলেন, ‘২০২৪ সালে আমাদের সহযোগিতার পর ২০২৮ সালে আবারও আমাদের অঞ্চলে কনমেবল কোপা আমেরিকা আয়োজনের জন্য একসঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘এই চুক্তির ফলে কনকাকাফের ছয়টি জাতীয় দলের সামনে বিশ্বের সেরা কয়েকটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আমাদের কনকাকাফ গোল্ড কাপের প্রতিযোগিতামূলক গুরুত্ব আরও জোরদার হবে।’

আয়োজক শহর ও ভেন্যুর বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে দুই ফুটবল সংস্থা।

কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিনগুয়েজ এক বিবৃতিতে বলেন, ‘কনমেবল কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্ট নয়; এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের অংশ।’

তিনি আরও বলেন, ‘২০২৮ সালে আমরা আবারও সেই আবেগ যুক্তরাষ্ট্রে নিয়ে যাব। এর মাধ্যমে কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারত্ব এবং পুরো মহাদেশে ফুটবলের বিকাশ ত্বরান্বিত করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে।’

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency