গাজার দীর্ঘদিনের সংঘাতের মধ্যে বহুবার বাস্তুচ্যুত হওয়ার পরও হাল ছাড়েননি ২৩ বছর বয়সী রায়েদ আল-সাওয়াফিরি। যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেও নতুন করে জীবন শুরু করতে তিনি সম্প্রতি খান ইউনিসে একটি রেস্তোরাঁ চালু করেছেন, যেখানে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে।
একটি যুদ্ধবিধ্বস্ত শহরে নতুন স্বপ্ন
বৃহস্পতিবার রাতে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল-সাওয়াফিরি রেস্তোরাঁ ছিলো পূর্ণ। খুব বেশি দূরে পুরো ব্লক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবুও এই ছোট্ট কোণে খাবার আর মানুষের কোলাহলে যেন একটুখানি স্বস্তি মিলছে। রায়েদ নিজেই গ্রিলের ওপর মুরগি পোড়াচ্ছিলেন, আর খুশি মনে অতিথিদের সেবা দিচ্ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, রায়েদ আগে কখনো রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করেননি। টানা ১৬ মাসের সংঘাতের মধ্যে তিনি ১০ বার বাস্তুচ্যুত হন। এরপর পুরোনো সরঞ্জাম সংগ্রহ করে রাফা শহরে প্রথম রেস্তোরাঁ খুলেন। তবে ইসরায়েলি হামলা থেকে পালিয়ে তাকে উপকূলের দিকে যেতে হয়। সেখান থেকে আবার খান ইউনিসে ফিরে এসে নতুন করে রেস্তোরাঁ চালু করেন।
"মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি"
রায়েদ বলেন, “রাফা ছেড়ে আসার পর খান ইউনিসে আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিই এবং ঈশ্বরের করুণায় সফল হয়েছি। যুদ্ধ-বোমা-কান্নার মাঝে মানুষের মুখে হাসি ফোটাতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।”
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |