নিজস্ব প্রতিবেদক: গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ। এ অঙ্গীকার করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে দুই মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদ এগিয়ে নেওয়া এবং বিভিন্ন সংঘাত ও সংকট নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে আরও অগ্রগতি অর্জনের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ভেতরে নিজেদের প্রচেষ্টা সমন্বয়ের বিষয়েও তারা আলোচনা করেন।
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।
পাশাপাশি বাণিজ্য ও অর্থনীতি, সংস্কৃতি, একাডেমিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগের মূল লক্ষ্য হলো গণহত্যা ও অন্যান্য ব্যাপক নৃশংসতার মতো পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার ব্যবহার থেকে বিরত থাকতে উৎসাহিত করা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |