কক্সবাজারের কুতুবদিয়ায় বিয়ের দিন আখি আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজম কলোনির নয়া পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আখি ওই এলাকার দিদারুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আখি আক্তারের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল। শুক্রবার ছিল তাঁর বিয়ের নির্ধারিত দিন। বাড়িতে বিয়ের আয়োজন চলার মধ্যেই দুপুরে পরিবারের সদস্যরা তাঁকে নিজ কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান।
পরে তাঁকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিয়ের দিন এমন ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
খবর পেয়ে কুতুবদিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |