বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাখাইনদের জন্য মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্তের আগে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। তিনি বলেন, এমন একটি সিদ্ধান্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শান্তি-শৃঙ্খলার সঙ্গে জড়িত, তাই এর আগে বিস্তৃত আলোচনা প্রয়োজন ছিল।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগের সময় তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, "মায়ানমারে চলছে যুদ্ধ, এবং আপনি জানেন রোহিঙ্গারা আমাদের দেশে বসবাস করছে। তাদের ফেরত পাঠানোর জন্য সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমাদের রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। তবে, এর সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে দেশের স্বার্থ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।"
বিএনপি মহাসচিব আরও বলেন, "সরকারের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, যাতে দেশের জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেয়া যায়। সরকার উন্নয়ন করেছে, তবে দেশের সম্পদ কিছু মানুষ লুট করে নিচ্ছে। প্রফেসর ইউনূস কোনো রাজনৈতিক নেতা না হলেও তাকে নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে, যা সরকারের উদাসীনতার প্রমাণ।"
তিনি বলেন, "স্বাধীনতার ৫৩ বছরে আজও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। আইনের শাসন চাই, এবং যারা অপরাধ করবে তাদের বিচার হোক।"
মির্জা ফখরুল আরো বলেন, "আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আর বিএনপি সেই বিভেদ থেকে বের হয়ে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।"
তিনি আরও বলেন, "দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।"
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |