মক্কায় ভুয়া হজ ক্যাম্পেইন প্রচারের কারণে গ্রেফতার ৪ চীনা নাগরিক
মক্কা, ৩০ এপ্রিল: সৌদি আরবের মক্কায় চার চীনা নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে হজ প্যাকেজের নামে ভুয়া প্রচার চালিয়ে হাজিদের প্রতারণা করার অভিযোগ রয়েছে। মক্কায় থাকার ব্যবস্থা এবং পরিবহণ সুবিধা প্রদানের নামে তারা এই প্রতারণা করছিলেন।
সৌদি পুলিশ জানিয়েছে, এই চীনা নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ ক্যাম্পেইন চালিয়ে হাজিদের আবাসন, যাতায়াত, কুরবানির পশু সরবরাহ ও হজ ব্রেসলেট বিক্রির বিজ্ঞাপন প্রচার করছিল। তাদের বিরুদ্ধে মক্কায় হাজিদের ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে।
সৌদি প্রশাসন ইতোমধ্যে হজযাত্রীদের সতর্ক করেছে এবং মক্কা পুলিশ এই প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বিশ্বব্যাপী সতর্কতা:
সৌদি প্রশাসন এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে হজযাত্রীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে এবং এই ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |