পেমেন্ট বিতর্ক, অনুশীলন এবং ম্যাচ বর্জনের পর এবার নতুন বিতর্কে জড়ালো দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটি তাদের স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ করেছে, বিশেষ করে যারা ঢাকায় বাস করেন। তাদের জানানো হয়েছে, আগামী পহেলা ফেব্রুয়ারি আবারও হোটেলে প্রবেশের জন্য বলা হবে।
রাজশাহী দলের গ্রুপ পর্বের সব ম্যাচই শেষ হয়ে গেছে এবং আপাতত কোন ম্যাচ নেই তাদের। দলটি বর্তমানে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের রেসে রয়েছে। চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যে যে কোনো একটি দলের পা হড়কালেই কোয়ালিফায়ার নিশ্চিত করবে রাজশাহী।
তবে, প্লে-অফ নিশ্চিত না হওয়ার আগে দলটি হোটেলের খরচ কমানোর চেষ্টা করতে পারে, এমনটিই ধারণা করা হচ্ছে। এর আগে, ম্যাচের দিন হোটেল বদলানোর পর তীব্র সমালোচনার মুখে পড়েছিল দলটির মালিকপক্ষ। এবার ক্রিকেটারদের স্বেচ্ছায় হোটেল ছাড়ার অনুরোধের মাধ্যমে নতুন বিতর্কের জন্ম হলো।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |