খেলাধুলা ডেস্ক:
ব্রাজিলের মূল ফুটবল দলে যখন চলছে পরিবর্তন ও পুনর্গঠনের সময়, তখন দেশটির আরেক জাতীয় দল বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছে। ফিফা বিচ সকার বিশ্বকাপ ২০২৫-এ চ্যাম্পিয়নের মুকুট জিতে নিয়েছে সেলেসাওরা। সেশেলসে অনুষ্ঠিত ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে তারা হারিয়েছে বেলারুশকে।
রোববার (১১ মে) অনুষ্ঠিত মেগা ফাইনালে ব্রাজিল ৪-৩ গোলের নাটকীয় জয় তুলে নেয়। এই জয়ে ব্রাজিল সপ্তমবারের মতো বিচ ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গেল, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
ফিফার প্রধান টুর্নামেন্ট (১১ জনের ফুটবল)–এ যেখানে ব্রাজিল পাঁচবার শিরোপা জিতেছে, বিচ ফুটবলে সেখানে তারা আরও এগিয়ে—সর্বোচ্চ সাতবার। এই কৃতিত্ব ফুটবলের আর কোনো সংস্করণে নেই।
টুর্নামেন্টে ব্রাজিলের যাত্রাটা ছিল চূড়ান্তভাবে দাপুটে।
গ্রুপ পর্বে জয়: সালভাদোর, ইতালি, ওমান, স্পেন
সর্বোচ্চ গোল: ওমানের বিপক্ষে ১১ গোল
কোয়ার্টার ফাইনাল: স্পেনকে হারায় ৬-০
সেমিফাইনাল: পর্তুগালকে হারায় ৪-২
ফাইনাল: বেলারুশকে হারিয়ে চ্যাম্পিয়ন, ৪-৩
এই পারফরম্যান্সে আবারও প্রমাণ হলো, স্যান্ডে খেলা এই বিশেষ ফরম্যাটে এখনো অপরাজেয়ই বলা যায় ব্রাজিলকে।
যেখানে নেইমার, রাফিনহা, ভিনিসিয়ুসদের মূল জাতীয় দল সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে হতাশ করছে, সেখানে বিচ ফুটবলের এই সাফল্য দেশটির ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন (CBF) বর্তমানে মূল দলের পুনর্গঠনে ব্যস্ত। বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে নতুন কোচ নিয়ে আসার পরিকল্পনা করছে তারা। ফেডারেশন আশাবাদী, আগামী বিশ্বকাপে সেলেসাও দল আবারও ‘হেক্সা’ অর্থাৎ ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে মাঠে নামবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |