বাংলাদেশ প্রতিদিন ক্রীড়া ডেস্ক:
ক্লাব বিশ্বকাপে ঐতিহাসিক রাত পার করল ইন্টার মায়ামি।
দলের সেরা তারকা লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি কিক গোলের সুবাদে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে ২–১ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি।
এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা জোরালো হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) দলটির।
ম্যাচের শুরুটা ছিল হতাশার।
স্যামু আগেহোয়ার নেওয়া একটি পেনাল্টি থেকে এগিয়ে যায় পোর্তো, আর মার্কিন ক্লাব ইন্টার মায়ামি পড়ে যায় চাপে।
দারুণ একটি থ্রু বলে গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি, কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থ হন লুইস সুয়ারেজ। প্রথমার্ধ শেষ হয় ১–০ ব্যবধানে পিছিয়ে থেকেই।
বিরতি থেকে ফিরে মায়ামি দেখা দেয় ভিন্ন মেজাজে।
ম্যাচের ৪৭ মিনিটে গোল করেন সেগোভিয়া, সমতায় ফেরে মায়ামি।
এর ঠিক ৭ মিনিট পর ডি বক্সের বাইরে মেসিকে ফাউল করেন পর্তুগিজ ডিফেন্ডার রদ্রিগো মোরা।
ফ্রি কিক থেকে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করে মায়ামিকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি।
এই গোলই হয়ে যায় ম্যাচের নির্ধারক মুহূর্ত।
এই গোলের মাধ্যমে মেসির ফ্রি কিকে গোলের সংখ্যা দাঁড়াল ৬৮টি।
এ তালিকায় তার উপরে রয়েছেন কেবল দুজন—
পেলে (৭০ গোল)
জুনিনিও (৭৭ গোল)
এছাড়াও, ফিফা আয়োজিত যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে ২৫ গোল করে মেসি এখন সর্বোচ্চ গোলদাতা।
এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইন্টার মায়ামি।
শেষ ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরেসের বিপক্ষে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল আহলির সঙ্গে ড্র করেছিল মেসির দল।
এই জয় মায়ামির জন্য আরও ঐতিহাসিক কারণ—
এটাই ক্লাবটির ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়।
ম্যাচশেষে কোচ ও সমর্থকরা উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে, যিনি আবারও প্রমাণ করেছেন, চাপের ম্যাচে তিনি এখনো পার্থক্য গড়ে দিতে পারেন।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |