প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫
লেখক: BDS
Bulbul Ahmed বিভাগ: জাতীয় রাজনীতি
রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা, বিতর্ক এবং প্রচুর অপপ্রচার। এই ঘটনাকে ঘিরে মিথ্যা তথ্য, বিভ্রান্তিমূলক ভিডিও এবং রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি সোমবার (১৪ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে ১০টি পরিকল্পিত অপপ্রচার ও তার বিপরীতে বাস্তব তথ্য তুলে ধরেন। নিচে পাঠকদের জন্য তার পোস্টের মূল বিষয়গুলো তুলে ধরা হলো—
➤ বাস্তবতা: না, ফুটেজে দেখা হামলাকারীরা এবং বিএনপি যাদের বহিষ্কার করেছে, তারা ভিন্ন ব্যক্তি।
➤ বাস্তবতা: না, তারা ঘটনাস্থলে ছিলেন না। রাজনৈতিক চাপ ও বিতর্কের মুখে সতর্কতামূলকভাবে বহিষ্কার করা হয়।
➤ বাস্তবতা: এখনো নয়। মূল খুনিরা এজাহারে নেই বলেও অভিযোগ রয়েছে। নিহতের পরিবারও হতাশা প্রকাশ করেছে।
➤ বাস্তবতা: পুলিশ বলেছে, এটি চাঁদাবাজির ঘটনা নয়, বরং স্থানীয় আধিপত্য ও ব্যবসায়িক বিরোধ থেকে ঘটেছে।
➤ বাস্তবতা: পরিবারের অভিযোগ, প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে নিরপরাধদের ফাঁসানো হয়েছে। দ্বিতীয় এজাহারে মূল আসামির নাম কেটে দেওয়া হয়।
➤ বাস্তবতা: লালবাগ ডিভিশনের ডিসি গণমাধ্যমে জানান, গ্রেফতারদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
➤ বাস্তবতা: না, এটি ৯ জুলাইয়ের ঘটনা হলেও ১১ জুলাই শুক্রবার জুমার পর পরিকল্পিতভাবে ছড়ানো হয়—প্রাইম টাইমকে টার্গেট করে।
➤ বাস্তবতা: নয়। মিথ্যা ও বিভ্রান্তিমূলক কনটেন্ট আগে থেকেই তৈরি ছিল—যা সুনির্দিষ্ট কিছু আইডি থেকে ছড়ানো হয়।
➤ বাস্তবতা: দলীয় পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ফ্যাসিবাদী মনোভাব নিয়ে তারেক রহমানকে ব্যক্তিগতভাবে টার্গেট করা হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
➤ বাস্তবতা: জনবহুল এলাকায় প্রকাশ্যে হত্যাকাণ্ড আইনশৃঙ্খলার দুরবস্থার প্রমাণ। তদন্ত ও বিচারে দায়মুক্তির সংস্কৃতিও প্রশ্নবিদ্ধ।
“মিথ্যা প্রচারের ভিড়ে সত্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও শাস্তির দাবি এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।”
তিনি আরও যোগ করেন—
“বিএনপি সংঘাত নয়, স্থিতিশীলতা চায়। ষড়যন্ত্র-প্ররোচনার জবাব শান্তিপূর্ণ ও তথ্যনির্ভর প্রতিরোধেই খুঁজে পেতে হবে।”
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একদিকে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা, অন্যদিকে জনগণের আবেগকে বিভ্রান্ত করার কৌশল—এই দ্বিমুখী বাস্তবতা বিএনপিকে এখন জবাবদিহিমূলক ও কৌশলী নেতৃত্বের দিকে ঠেলে দিয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |