প্রকাশকাল: ১৮ জুলাই ২০২৫ | সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার পর সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর সদস্যকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ, যেটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত, তাদের অনুসন্ধানে জানায়—সামরিক পোশাক পরিহিত এক ব্যক্তিকে ঘিরে ছড়ানো অব্যাহতির খবরটি মিথ্যা।
সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হয়, এক সেনা সদস্য গোপালগঞ্জের ঘটনায় জড়িত থাকার প্রতিবাদে চাকরি ছেড়েছেন।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উঠে আসে, ছবিটি পুরোনো এবং ঘটনার সঙ্গে সম্পর্কহীন। সেনা সদস্যকে নিয়ে ছড়ানো তথ্য যাচাই করে মিথ্যা প্রমাণিত হয়।
এর আগে, গোপালগঞ্জে সেনা অভিযান চালানোর দাবি করে একটি ভিডিও ভাইরাল হয়। বাংলা ফ্যাক্ট, যা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেকিং টিম, ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ ও গণমাধ্যম যাচাই করে নিশ্চিত করে—ভিডিওটি ২২ ফেব্রুয়ারি ‘সময় টেলিভিশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এবং মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান সম্পর্কিত।
দ্য ডেইলি স্টার-এর ২০ ফেব্রুয়ারির প্রতিবেদন অনুযায়ী, চাঁদ উদ্যান এলাকায় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান চালায়। গুলি বিনিময়ের ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আটক হয়।
বাংলা ফ্যাক্ট জানায়, “ভিডিওটি উদ্দেশ্যমূলকভাবে নতুন ঘটনার সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়াতে ব্যবহার করা হয়েছে।”
ফ্যাক্টওয়াচ ও বাংলা ফ্যাক্টের মতো প্রতিষ্ঠানগুলো সম্প্রতি বাংলাদেশে গুজব ও বিভ্রান্তি ঠেকাতে সক্রিয় ভূমিকা পালন করছে।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের হামলার পর প্রশাসন কারফিউ জারি করে। এরই সুযোগে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো রাজনৈতিক অস্থিরতা বা সহিংস ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরোনো ছবি-ভিডিও নতুন দাবি দিয়ে প্রচার করা এখন নিয়মিত একটি কৌশলে পরিণত হয়েছে।
ফ্যাক্টওয়াচ ও বাংলা ফ্যাক্ট বলছে, এমন বিভ্রান্তিকর তথ্যের প্রবাহ থামাতে হলে জনসচেতনতা, মিডিয়া লিটারেসি এবং ডিজিটাল যাচাই সক্ষমতা বাড়ানো জরুরি।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |