ঢাকা প্রতিনিধি:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে সংঘটিত ভাঙচুর নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন—
👉 "কি নির্মম পরিণতি—১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই-আগস্ট গণহত্যা করে আত্মউপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে?"
তিনি আরও উল্লেখ করেন,
👉 "নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই—আমি আপনাদের চিনি।"
এছাড়া তিনি তার ফেসবুক অনুসারীদের উদ্দেশে বলেন,
👉 "আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্ট, পচা, নীতি-আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেইজটি আনফলো করুন।"
সোহেল তাজের এই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যকে নিরপেক্ষ ও সাহসী বলে অভিহিত করেছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বলছে, "ধানমন্ডি ৩২ নম্বরে সংঘটিত ঘটনাটি তদন্তাধীন রয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
📌 বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবনে হামলা প্রসঙ্গে আরও আপডেট জানতে আমাদের নিউজ পোর্টাল অনুসরণ করুন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |