বিডিএস বুলবুল আহমেদ
রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীতে মঞ্চ-৭১ ষড়যন্ত্র ও সাম্প্রতিক ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে শহীদ খানসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে তিনি আলোচিত ছিলেন নানা কার্যক্রমে সম্পৃক্ততার কারণে।
ডিবি কর্মকর্তারা জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তসাপেক্ষে আদালতে প্রেরণ করা হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) মিডিয়া ব্রিফিং
ডিএমপি মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ
সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণ, ২০২৪-২৫
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |