| বঙ্গাব্দ

আইন উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হুঁশিয়ারি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 12-02-2025 ইং
  • 4762484 বার পঠিত
আইন উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: আইন উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হুঁশিয়ারি

আইন উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কড়া প্রতিক্রিয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার কড়া সমালোচনা করেছেন আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের

মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আইন উপদেষ্টা বলেন, "অক্টোবরের মধ্যে ৩ থেকে ৪ টি মামলার রায় হতে পারে।"

এই বক্তব্যে বিরক্তি প্রকাশ করে বিচারপতি মজুমদার বলেন,

"যেখানে মামলার তদন্তই শেষ হয়নি, তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে।"

তিনি আরও বলেন,

"আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন। আমরা কারো ধার ধারি না, কারো কথাও শুনব না। এমন বক্তব্য বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে।"

গ্রেপ্তারি পরোয়ানা জারি ও নতুন আদেশ

➡️ প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জুলাই-আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে

➡️ এদিকে গুম, খুন, অপহরণ ও নির্যাতনের একাধিক মামলায় হাজির করা হয়েছে এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে

➡️ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency