| বঙ্গাব্দ

নেতানিয়াহুর হুঁশিয়ারি: হামাস জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল, যুদ্ধ শুরু হবে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 12-02-2025 ইং
  • 4786218 বার পঠিত
নেতানিয়াহুর হুঁশিয়ারি: হামাস জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল, যুদ্ধ শুরু হবে
ছবির ক্যাপশন: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নেতানিয়াহু: হামাস জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল, যুদ্ধ শুরু হবে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার দুপুরের মধ্যে হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তি না পেলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হওয়ার এবং যুদ্ধ পুনরায় শুরু হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত হয়ে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর ভিডিওবার্তায় নেতানিয়াহু গাজার ভেতরে ও বাইরে সেনা জড়ো করার নির্দেশও দেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি হুমকির প্রতি সমর্থন জানান। তবে নেতানিয়াহু স্পষ্ট করেননি, শনিবারের মধ্যে বাকি ৭৬ জন বন্দির মুক্তি চান কিনা। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, শনিবার তিন ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার কথা।

হামাসের পক্ষ থেকে নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, তারা চুক্তির শর্ত মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংকটের জন্য তেল আবিবকে দায়ী করেছে। এর আগে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগে হামাস জিম্মি মুক্তি স্থগিতের হুমকি দিয়েছিল।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency