শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে ডাকাতি, গ্রেফতার ৩
শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে স্টাফদের হাত-পা বেঁধে ভল্ট থেকে এক কোটি ৩৪ লাখ টাকা লুটের ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনার মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)।
পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ভবনের পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে কর্মচারীদের হাত-পা বেঁধে ভল্ট থেকে এক কোটি ৩৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ডিলার পয়েন্টের কর্মচারী শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মঙ্গলবার খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট হওয়া সাড়ে ১৮ লাখ টাকা, ৫০টি মোবাইল ফোন, একটি পিকআপ, মোটরসাইকেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, এই ডাকাতির ঘটনায় বাকি অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং লুট হওয়া বাকি অর্থ ও মালামাল উদ্ধারে কাজ চলছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |