ইসি আব্দুর রহমানেল মাছউদ: "ভালো নির্বাচন ছাড়া আর কোন বিকল্প নেই"
🖋 প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সকল প্রস্তুতি নিচ্ছে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান।
ইসি মাছউদ বলেন, "ভালো নির্বাচন করা ছাড়া আমাদের আর কোন বিকল্প নেই। আমাদের নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অর্জন করতে হবে, এবং ভালো নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। দেয়ালে পিঠ টেকে গেছে, আর পিছনে যাওয়ার সুযোগ নেই।"
তিনি আরও বলেন, "আগামী বছরের ফেব্রুয়ারিতে ঈদের আগে ভোট হবে, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশন সমস্ত প্রস্তুতি নিচ্ছে এবং কোনোভাবেই পিছু পা হবে না।"
মাছউদ আরও বলেন, "নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থার অভাব রয়েছে। এই আস্থাহীনতা আমাদের জাতির জন্য বড় সংকট। আমাদের সবাইকে একত্রিত হয়ে এই আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে, যাতে দেশের উন্নয়ন এবং জনগণের মঙ্গল সাধিত হয়।"
এছাড়া তিনি বলেন, "আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন সম্ভব হয়।" নির্বাচনে অংশগ্রহণকারীদের দায়িত্ব পালনে নিষ্ঠা এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়ে ইসি কমিশনার বলেন, "আইন অনুযায়ী দায়িত্ব পালন করলে কোনো সমস্যা হবে না।"
ভোটের পরিবেশ ফিরিয়ে আনার জন্য ইসি মাছউদ বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করবে। নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য তাদের সাহায্য প্রয়োজন হবে।"
ইসি মাছউদ ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ১৯৭৮ সালে এলএলএম ডিগ্রি লাভ করেন। ২০০০ সালে তিনি ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকার সদস্য ছিলেন। ইসি আব্দুর রহমানেল মাছউদ আইনের বিভিন্ন বিষয়ে ১৮টি গ্রন্থ রচনা করেছেন।
বাসস
বাংলাদেশ নির্বাচন কমিশন
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |