জামায়াতের রাজনীতি নিয়ে মির্জা ফখরুলের তীব্র সমালোচনা, গণতান্ত্রিক নির্বাচন আহ্বান
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
জামায়াতের রাজনীতির তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, এটা কোথায় আছে আমাকে বলুক, দেখিয়ে দিক কোথায় আছে।” মির্জা ফখরুল আরও বলেন, "ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া কখনোই ইসলাম এই কথা বলে না।"
এই মন্তব্য তিনি ২২ নভেম্বর শনিবার রাজধানীর আইডিইবির মাল্টিপারপাস হলে আয়োজিত এক আলোচনা সভায় করেছেন। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, "যখন জামায়াত ইসলামী রাজনীতিতে দাঁড়াতে পারছিল না, তখন জিয়াউর রহমান সেই সুযোগ করে দিয়েছিলেন।"
মির্জা ফখরুল আরও বলেন, “আমরা ১৫/১৬ বছর ধরে দেখেছি, কীভাবে শেখ হাসিনা প্রতিটি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে।" তিনি শেখ হাসিনার দাবি সম্পর্কে বলেন, "এখন তারা দাবি করে যে, তারা ইসলামের পক্ষে কাজ করেছে।"
তিনি আরও বলেন, "এটা আরও দুঃখজনক যখন দেখি আমাদের দেশের কিছু আলেম-ওলামা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি জননী উপাধি দিচ্ছে।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইন্দোনেশিয়ার উদাহরণ তুলে বলেন, "তাদের সরকার যেই হোক, কিন্তু কমিউনিস্ট, ইসলামী বা গণতান্ত্রিক অ্যাসোসিয়েশন অব উলামা নামের শক্তিশালী ধর্মীয় প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হয় না। তবে বাংলাদেশের ক্ষেত্রে এমন প্রাতিষ্ঠানিক কাঠামো নেই।"
মির্জা ফখরুল বলেন, "প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সংস্কার কমিশন তৈরি হয়েছিল, অনেক বড় বড় পণ্ডিত দেশ ও বিদেশ থেকে এসেছিলেন এবং ৯ মাস ধরে আলোচনা করেছেন। কিন্তু শেষে তারা যে ফলাফল দিয়েছে, তা অনেকেই বুঝতে পারছে না।"
তিনি সকলের প্রতি আহ্বান জানান, "একমত হয়ে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যাতে গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন সম্ভব হয়। সেই পার্লামেন্টেই জাতীয় সমস্যাগুলো উত্থাপন ও সমাধান হবে, এটি হবে জনগণের সিদ্ধান্ত।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির অবস্থান নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে, যেখানে তিনি শেখ হাসিনার শাসন, জামায়াতের ভূমিকা এবং নির্বাচনী সংস্কারের বিষয়গুলো উত্থাপন করেছেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |