বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: বাঁচা-মরার লড়াইয়ে স্মৃতির কার্ডিফ থেকে রাওয়ালপিন্ডি
২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-রিয়াদের অতিমানবীয় দুই সেঞ্চুরি আজও টাইগারভক্তদের মনে গেঁথে আছে। কার্ডিফের সেই অবিশ্বাস্য জয়ের পর বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয়।
এবারও চ্যাম্পিয়নস ট্রফি, প্রতিপক্ষও সেই নিউজিল্যান্ড। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
পরিস্থিতি ও সমীকরণ:
আগের ম্যাচে ভারতের বিপক্ষে বড় হার, মরুর দেশ দুবাই থেকে এবার পাকিস্তানে আসা—সবমিলিয়ে চ্যালেঞ্জ বেশ কঠিন বাংলাদেশের জন্য। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ভীষণ গুরুত্বপূর্ণ।
ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ৪৫ ম্যাচে কিউইদের জয় ৩৩, টাইগারদের মাত্র ১১টি। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একমাত্র বড় সাফল্য এসেছে ২০২৩ সালে, যখন নিউজিল্যান্ডের মাটিতে ৯ উইকেটের দাপুটে জয় পায় শান্তরা।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো জয়শূন্য বাংলাদেশ, সবশেষ ২০২৩ বিশ্বকাপে ২৪৫ রান করেও ২ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে টাইগাররা। তবে, অনুপ্রেরণা হতে পারে ২০১৭ সালের সেই ম্যাচ, যেখানে ২৬৫ রান তাড়া করতে নেমে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারানোর পরও অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
সাম্প্রতিক ফর্ম:
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ হতাশাজনক। শেষ পাঁচ ওয়ানডের সবকটিতে হারতে হয়েছে। অন্যদিকে, ব্ল্যাকক্যাপসরা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে, যা তাদের আত্মবিশ্বাসী করে তুলবে।
উইকেট ও ম্যাচ পূর্বাভাস:
রাওয়ালপিন্ডির উইকেট সাধারণত ব্যাটিংবান্ধব, ফলে বড় স্কোরের সম্ভাবনা আছে। ব্যাটসম্যানদের জন্য এটি ভালো সুযোগ, তবে বোলারদের যথেষ্ট কৌশলী হতে হবে। হারলেই টুর্নামেন্ট শেষ, জিতলে সেমিফাইনালের আশা বেঁচে থাকবে—এমন সমীকরণে টাইগাররা কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |