| বঙ্গাব্দ

‘ছাভা’ সিনেমায় তথ্য বিকৃতির অভিযোগ, ১০০ কোটি রুপি মানহানি মামলা হতে পারে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-02-2025 ইং
  • 3833777 বার পঠিত
‘ছাভা’ সিনেমায় তথ্য বিকৃতির অভিযোগ, ১০০ কোটি রুপি মানহানি মামলা হতে পারে
ছবির ক্যাপশন: ‘ছাভা’ সিনেমায় তথ্য বিকৃতির অভিযোগ

ভিকি কৌশলের ‘ছাভা’ সিনেমায় তথ্য বিকৃতির অভিযোগ, ১০০ কোটি রুপি মানহানি মামলা হতে পারে

ভারত: ভিকি কৌশলের সিনেমা ‘ছাভা’ মুক্তির পর একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিকি কৌশলের অভিনয়ের প্রশংসা করেছিলেন, তবে এখন সিনেমাটির বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে। জানা গেছে, সিনেমার একটি দৃশ্য নিয়ে মারাঠা যোদ্ধা গনোজি এবং কানহোজির বংশধরেরা ১০০ কোটি রুপি মানহানি মামলার হুমকি দিয়েছেন।

সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সিনেমায় গনোজি এবং কানহোজির বিশ্বাসঘাতকতার কারণে শিবাজি মহারাজের পুত্র, সাম্বাজী, আওরঙ্গজেবের কাছে পরাজিত হন। এই দৃশ্য দেখে গনোজি ও কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম ক্ষুব্ধ হয়েছেন এবং তাদের অভিযোগ, সিনেমায় তাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।

মারাঠা লোককথায় এই কাহিনির প্রচার রয়েছে, তবে এখন সিনেমার পর্দায় সেই দৃশ্য দেখে তারা পরিচালক লক্ষ্মণ উতরেকরকে এই দৃশ্য বদলানোর জন্য সতর্ক করেছেন। যদি এটি না করা হয়, তাহলে তারা ১০০ কোটি রুপি মানহানি মামলা করবেন।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency