| বঙ্গাব্দ

অস্কার জয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-02-2025 ইং
  • 4753607 বার পঠিত
অস্কার জয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু
ছবির ক্যাপশন: পুলিশ তদন্ত শুরু

অস্কার জয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ারের মৃতদেহ উদ্ধার

অস্কার জয়ী হলিউড তারকা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ারের মৃতদেহ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সানটা ফির শহরের নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদের মৃতদেহ পাওয়া যায়। পাশাপাশি, তাদের পোষা কুকুরটিও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্ত চলছে এবং অধিকতর তদন্তের জন্য তারা সার্চ ওয়ারেন্টের অপেক্ষা করছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ক্যারিয়ারে অসামান্য সাফল্য:

জিন হ্যাকম্যান হলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা, যিনি ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতকে শাসন করেছেন। তার ক্যারিয়ারে তিনি দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টর পুরস্কার অর্জন করেছেন। তার সেরা কাজগুলোর মধ্যে ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রেঞ্চ কানেকশন’ সিনেমায় গোয়েন্দা চরিত্র জিমি পোপেই দোয়েল এর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য, যার জন্য তিনি অস্কার পুরস্কার লাভ করেন। সিনেমাটির ব্যাপক সাফল্যের পর ১৯৭৫ সালে এর সিক্যুয়াল ‘ফ্রেঞ্চ কানেকশন ২’ মুক্তি পায়।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency