নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় কমিটিতে পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার আধিপত্যের অভিযোগ তুলে তাদের পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে আলাদাভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকারী দুই সদস্য হলেন—বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব এবং যুগ্ম সদস্যসচিব সালাহউদ্দিন আম্মার। এর আগে, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ গত বুধবার আত্মপ্রকাশ করেছিল। প্রথমে ৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও দফতর সম্পাদক জাহিদ আহসানকে সদস্যসচিব করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। এতে মেহেদী সজীবকে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সালাহউদ্দিন আম্মারকে ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে নাম ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দুই সমন্বয়ক পদত্যাগের ঘোষণা দেন।
এ ঘটনাটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে বিভাজন ও অসন্তোষের জন্ম দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |