| বঙ্গাব্দ

রাজবাড়ীতে গ্রাম্য সালিশে সংঘর্ষে ২০ জন আহত, ইউনিয়ন বিএনপি সভাপতিসহ আহত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 09-03-2025 ইং
  • 3810533 বার পঠিত
রাজবাড়ীতে গ্রাম্য সালিশে সংঘর্ষে ২০ জন আহত, ইউনিয়ন বিএনপি সভাপতিসহ আহত
ছবির ক্যাপশন: রাজবাড়ীতে গ্রাম্য সালিশে সংঘর্ষে ২০ জন আহত

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি‌তে গ্রাম্য সালি‌শে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে গ্রাম্য সালিশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনও রয়েছেন।

জানা গেছে, নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের মেয়ে এবং একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাব্বিরের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা পালিয়ে বিয়ে করে। সম্প্রতি, মেয়ের সাথে দেখা করতে গিয়ে সাব্বিরকে আটক করে মারধর করা হয়। এরপর তাকে খেলনা পিস্তলসহ গাছের সাথে বেঁধে রাখা হয়।

এ ঘটনার মীমাংসার জন্য দুপুরে বিলটাকাপোড়া ঈদগাহ মাঠে একটি সালিশি বৈঠক আয়োজন করা হয়। কিন্তু বৈঠকে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে পরিণত হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন জানান, "সালিশি বৈঠকে উভয় পক্ষের সংঘর্ষ হয়, এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

এ ঘটনায় স্থানীয়রা শঙ্কিত হলেও পুলিশ দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency