নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য গণমুখী ও জনবান্ধব মেগা বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রাজধানী ঢাকায় এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
গত বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক সংসদে বাজেট উপস্থাপনের পরপরই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিকভাবে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ও নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, “দীর্ঘ ১৯ বছরের পুঞ্জীভূত অর্থনৈতিক সংকট ও স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর শাসনব্যবস্থা ডিঙিয়ে দেশের সাধারণ মানুষের কল্যাণে এমন একটি দূরদর্শী, জনবান্ধব ও জনকল্যাণমুখী বাজেট উপহার দেওয়ার জন্য আমরা জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সশ্রদ্ধ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই বাজেটের প্রতিটি স্তরে দেশের খেটে খাওয়া মানুষ, তরুণ সমাজ ও জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটেছে।”
তিনি আরও বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি সফল, বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে এবং স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী মাঠপর্যায়ে এই বাজেট সফল করতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।
বাজেটকে স্বাগত জানিয়ে আয়োজিত এই আনন্দ মিছিলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দের ঢল নামে। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, যুগ্ম সম্পাদক সারওয়ার ভূইয়া রুবেল, যুগ্ম সম্পাদক জেড আই কামাল এবং যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ খান।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান আবীর, সহ-সাধারণ সম্পাদক জসীম, মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম ভূইয়া, কামাল উদ্দিন আসাদ, ইকবাল কবির চাকলাদার, আব্দুল মমিন, লুৎফর রহমান খান, শাহ আলম তপু, আপ্যায়ন সম্পাদক এম আরজ আলী (শান্ত), যোগাযোগ সম্পাদক আবদুল আলীম, শ্রম সম্পাদক নুর আলিম লালন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুন উর রশিদ মিছিলে অংশ নেন।
অন্যান্যদের মধ্যে সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল, সহ-আপ্যায়ন সম্পাদক মো. সাইদুজ্জামান পাশা, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এস খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন, স্বেচ্ছাসেবক নেতা আল আমিন, সহ-সাহিত্য সম্পাদক মো. রহিম এবং স্বেচ্ছাসেবক নেতা অমিত হাসান হাফিজসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুনসহ এই আনন্দ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলে নেতাকর্মীরা বর্তমান সরকারের পক্ষে এবং নতুন বাজেটকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |