নিজস্ব প্রতিবেদক | ১১ সেপ্টেম্বর, ২০২৬
নিজ নির্বাচনি আসন ঢাকা-১৭ এর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংশ্লিষ্ট উপাসনালয় কর্তৃপক্ষের হাতে অনুদানের এই চেক তুলে দেন তিনি।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, চলতি বছরই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকট উত্তরণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
চলতি বছরই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ডঅনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট বৈশ্বিক সমস্যা: প্রধানমন্ত্রীদেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেবল বাংলাদেশের একক কোনো সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকট, যার প্রভাব আমাদের দেশের ওপরও পড়ছে। এই সংকট সমাধানে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, দেশের সম্ভাব্য ১৩০টি নতুন গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার ও অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সরকারপ্রধান বলেন, “তেল, বিদ্যুৎ ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাতের সম্পদ নিয়ে কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই ব্যক্তিস্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অন্যায় ও অবৈধ কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদানপ্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন ও সুন্দর করতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এদিন ঢাকা-১৭ আসন এলাকার ২৮টি মসজিদের প্রত্যেককে ২ লাখ ৪৭ হাজার টাকা করে মোট ৬৯ লাখ ১৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পাশাপাশি, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরের প্রতিটিকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ধর্মীয় উপাসনালয় কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |