নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন সাতটি ধাপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে ভোটের কার্যক্রম শুরু হতে পারে।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে আগামী ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে ২৭ মে ভোট আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুসরণ করেই নির্বাচন সম্পন্ন করা হবে। এ বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবে নির্বাচন কমিশন।
এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। আইন পরিবর্তন না হলে বর্তমান আইন অনুযায়ী নির্বাচন পরিচালনার কথাও জানান তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রোববার থেকে ধারাবাহিক বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এসব বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময়সূচি ও আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।
সূত্র: নির্বাচন কমিশন
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |