নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ১২০টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তালিকায় ‘নৌকা’ প্রতীক রাখা হলেও সেটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে একক প্রার্থী থাকা আসনে ভোটারদের মতামত জানানোর সুযোগ দিতে ‘না’ প্রতীকও যুক্ত করা হয়েছে।
নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে এ প্রতীক তালিকা চূড়ান্ত করা হয়। এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় এবং তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধানে বলা হয়েছে, স্থগিত প্রতীক বাদ দিয়ে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।
চূড়ান্ত তালিকায় আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কাস্তে, কাপ-পিরিচ, কাঁচি, কাঁঠাল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চেয়ার, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেলিভিশন, ট্রাক, ট্র্যাক্টর, ডাব, তারা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, লাঙল, লিচু, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, হাতি, হাতুড়ি, হারিকেন, হেলিকপ্টার ও হ্যান্ডশেকসহ বিভিন্ন প্রতীক রয়েছে।
তালিকার ৬৫ নম্বরে থাকা ‘নৌকা’ প্রতীকের পাশে স্পষ্টভাবে ‘স্থগিত’ উল্লেখ করা হয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বর্তমানে এ প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না।
নতুন তালিকায় ‘না’ প্রতীক যুক্ত করার বিধানও রাখা হয়েছে। কোনো নির্বাচনী আসনে একক প্রার্থী থাকলে ভোটাররা ওই প্রার্থীকে সমর্থন না করার মতামত প্রকাশের সুযোগ পাবেন এই প্রতীকের মাধ্যমে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংশোধিত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। নতুন বিধিমালা অনুযায়ী পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।
সূত্র: নির্বাচন কমিশন ও বাংলাদেশ গেজেট
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |