প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
অধিনায়ক সিকান্দার রাজার দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে ২৭১ রান করেছে স্বাগতিকরা। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ২৭২ রান।
রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ৬৮ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইনোসেন্ট কায়া ও ক্রেগ আরভিন। চতুর্থ উইকেটে ৮৭ বলে ৮০ রানের জুটি গড়েন তাঁরা।
৬৬ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন কায়া। এরপর সিকান্দার রাজার সঙ্গে ৭১ বলে ৬১ রানের জুটি গড়েন আরভিন। একপর্যায়ে ৩ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ২০৯ রান।
তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ হাতছাড়া করে জিম্বাবুয়ে। ৬২ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় তারা। ৭৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করে ফেরেন ক্রেগ আরভিন।
ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে দলীয় সর্বোচ্চ ৮১ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। ৭২ বলের ইনিংসে তিনি মারেন ৭টি চার ও একটি ছক্কা।
সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করে ৫৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ৩৫৬ রান করে ৮৪ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা। সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে জিম্বাবুয়ে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |