| বঙ্গাব্দ

মেসির শেষ ম্যাচের টিকিটের দাম কত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-09-2026 ইং
  • 40466 বার পঠিত
মেসির শেষ ম্যাচের টিকিটের দাম কত
ছবির ক্যাপশন: শেষ ম্যাচের টিকিটের দাম কত

মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম প্রকাশ, সর্বনিম্ন ৭৪০০ থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা

প্রতিবেদক: বুলবুল আহমেদ

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে টিকিটের দাম প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর মেসি জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামতে যাচ্ছেন। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে তাঁর শেষ ম্যাচের জন্য স্কোয়াডে ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচের মাধ্যমেই আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ ও গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ঐতিহাসিক এই ম্যাচের টিকিটের দাম ৫২ থেকে ২৭৮ ইউরোর মধ্যে নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৪০০ টাকা থেকে ৪০ হাজার টাকার মতো। আসন ও শ্রেণিভেদে টিকিটের এই মূল্য ভিন্ন হবে। ফরাসি ওয়েবসাইট ফুট মের্কাতো জানিয়েছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে এএফএর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট বিক্রি শুরু হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency