প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরনের শাস্তির শঙ্কা তৈরি হয়েছে। ক্লাবটির বিরুদ্ধে আনা আলোচিত ১১৫টি অভিযোগের মধ্যে দীর্ঘ তদন্ত শেষে ১১৪টিতেই তাদের দোষী সাব্যস্ত করেছে একটি স্বাধীন কমিশন।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, চার বছর ধরে চলা তদন্তের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ম্যানসিটির বিরুদ্ধে এই আর্থিক বিধি ভঙ্গের অভিযোগগুলো গঠন করেছিল প্রিমিয়ার লিগ।
এদিকে রায়ের প্রতিক্রিয়ায় ম্যানচেস্টার সিটি জানিয়েছে, আইনি প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি এবং এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |